Bayzid Saadবাইজীদ সা’দ
Bayzid Saadবাইজীদ সা’দ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে বিশেষ নির্দেশনাদেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে বিশেষ নির্দেশনা

Sourceসূত্র: BanglaVision

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে বিশেষ নির্দেশনা
নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জোরদারনাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জোরদার

দেশের বিভিন্ন স্থানে চলমান অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক ঘটনার জেরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিমানবন্দরগুলোতে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বুধবার (১৮ নভেম্বর) বেবিচকের পক্ষ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয় বলে সংস্থাটির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

নতুন নির্দেশনায় দেশের প্রতিটি বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণ করতে বলা হয়েছে। এর অংশ হিসেবে বিমানবন্দরগুলোর প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি আরও কঠোর করা, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বাড়ানো এবং সার্বক্ষণিক টহল জোরদারের তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দর চত্বরে প্রবেশ করা প্রতিটি যানবাহনে নিবিড় তল্লাশি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইডের সুরক্ষা নিশ্চিতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) টহল, নজরদারি ও যানবাহন তল্লাশির কার্যক্রম বাড়াতে বলা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরসংলগ্ন এলাকাগুলোতে পুলিশি টহল জোরদারে বিমানবন্দর থানাকেও নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া দেশের যেসব বিমানবন্দরে রাতে উড়োজাহাজ চলাচল করে না, সেগুলোতেও রাতভর টহল ও সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত রাখতে বলা হয়েছে।

মাঠপর্যায়ের টহলের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়াতেও উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা বসাতে ইতিমধ্যে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের চলমান এআই ক্যামেরা নেটওয়ার্কের আওতায় বিমানবন্দর এলাকাকে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।

অন্যদিকে ল্যান্ডসাইডের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএনও নিজস্ব উদ্যোগে নতুন ক্যামেরা স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে।

All newsসব নিউজ

© 2026২০২৬ Bayzid Saad. All rights reserved.বাইজীদ সা’দ। সর্বস্বত্ব সংরক্ষিত। bayzidsaad.com